ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর উদ্যোগে ৩০০ পথচারী ও দরিদ্রের মাঝে ইফতার বিতরন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৩০, ২০২২ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ কুলিয়ারচর থানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী সম্প্রতি ফোরাম এর উদ্যোগে অসহায় পথচারী ও দরিদ্র মাঝে ইফতার বিতরন করা হয়েছে।

শুক্রবার (২৯এপ্রিল) বিকালে সদর শাখার উদ্যোগে কুলিয়ারচর বাজার সংলগ্ন পথচারী ও হতদরিদ্রের মাঝে ইফতার বিতরন করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান রনি।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মমিনুল হক নাদিমের পৃষ্ঠপোকতায় ৩০০ পথচারীদের মাঝে তৈরী খাবার ও পানি বিতরণ করা হয়।

ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: এমরান মিয়া, উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক হাবিবুর রহমান রনি। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী চাঁন মিয়া। ইফতার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সদর শাখার সাধারন সম্পাদক আব্রাহাম খাঁন জনি।

সুন্দর সুশৃংখল ভাবে ইফতার বিতরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী আসাদ রেজা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাহার আলী, সদর শাখার সভাপতি আমেরিকা প্রবাসী সায়েদুল হক, সদর শাখার সাংগঠনিক সম্পাদক আলামিন শেখ প্রমুখ।

Don`t copy text!