ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে বিরাট ইফতার ও দোয়া মাহফিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৯, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার (২৯ এপ্রিল) চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম ও মাঠে এক বিরাট ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া সহ দলীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে পৌর সভা সহ ১৩ ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ যোগদান করেন। বক্তারা উল্লেখ্য করেন বিএনপি, জামাত চক্র সহ আওয়ামীলীগের একটি ক্ষুদ্র অংশ সংসদ সদস্যের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল দলীয় নেতৃবৃন্দকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকার আহবান জানিয়ে নিজেদের মাঝে ঐক্য বজায় রাখার আহবান জানান। পরে জাতির জনক বঙ্গবন্ধু ৪ মরহুম জাতীয় নেতা, জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সংসদ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওয়ামী উলামালীগের নেতা মাওলানা মোশারফ হোসেন।

Don`t copy text!