ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় ইটভাটা শ্রমিকের মৃত্যু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরার ডগাইর ফার্নিচার মোড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে বসে থাকা অবস্থায় পেছনে থেকে আরেকটি অটোরিকশার ধাক্কায় নিচে পড়ে দেওয়ালের সঙ্গে আঘাত লেগে মো. হোসেন মিয়া (২২) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।


নিহত হোসেন মিয়া চাঁদপুর সদরের বিষ্ণুপুরে গ্রামের বাসিন্দা। বর্তমানে ডেমরার বড়ভাঙ্গা আমতলায় থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্ত্রী বন্যা আক্তার জানান, আমার স্বামী একটি ইটভাটায় মেশিনের কাজ করতেন।এ দুর্ঘটনায় মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন।পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


নিহতের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!