ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় শুটার গান,কার্তুজ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

সালে আহমেদ,ডেমরাঃ
রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে মো. বিজয় হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ১২ বোর ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজসহ ১৭৫ পিস ইয়াবা বড়ি ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার অনুমান মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার সকালে ছোট পাইটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বড়ি বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার বিকালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার বিজয় ডেমরা থানাধীন পশ্চিম সানারপাড় এলাকার জাকির হোসেনের ছেলে। এ বিষয়ে মঙ্গলবার সকালেই বিজয়ের বিরুদ্ধে ডেমরা থানায় অস্ত্র আইনের ১৯/এ ধারায় মামলা দায়ের করে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গ্রেফতার বিজয় একজন মাদক ব্যবসায়ী। সে অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা ও ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডও চালাতো।

Don`t copy text!