ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে ১০ টাকা কেজি চাল বিক্রির অভিযোগে গাড়ি আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সরকার থেকে বরাদ্দ অতি দরিদ্র ও দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলা খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে সুলভ মূল্যের কার্ডে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার উদ্দেশ্য ফরিদগঞ্জ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ৯টি ওয়ার্ডে ৫০০ টি কার্ড বিতরণ করা হয়। কার্ডগুলো সরকারের নিয়ম অনুযায়ী অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে দেওয়ার কথা।
অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের ১০ টাকা কেজি চালের বস্তা বিভিন্ন ওয়ার্ড বাড়িতে চুরি করে চাল বিক্রি করেন ডিলার শাহআলম পাটোওয়ারী। ২৫ এপ্রিল দুপুর স্হানীয় সাবেক টেলু মেম্বারসহ স্হানীয় কয়েকজন মিলে অটোরিকশা যাওয়া ৮ বস্তা চাল আটক করে ইউনিয়ন পরিষদে পৌঁছে দেন।
সাবেক টেলু মেম্বার বলেন শাহআলম পাটোওয়ারী মানুষ কে চাল না দিয়ে বস্তায় বস্তায় চাল বিক্রি করে, এই সংবাদ পেয়ে গোয়ালভাওর বাজারের উত্তর পাশে একটি অটোরিকশা করে ৮ বস্তা চাল সৈয়দ বাড়িতে যাওয়ার পথে আমরা আটক করি।এবং স্হানীয় চেয়ারম্যানকে জানাই তখন স্হানীয় চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে আটককৃত চাল ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। ডিলার শাহআলম পাটোওয়ারী জানান কার্ড বিভিন্ন আসতে পারে না তাই তাদের বাড়িতে চাল পৌঁছে দেই।তারা অন্যায় ভাবে আমার গাড়ি আটক করে।স্হানীয় চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া বলেন চাল আটকের ব্যাপারে জানতে পেরে আমি গ্রাম পুলিশ দিয়ে পরিষদে চাল নিয়ে আসছি।এবং উপজেলা নির্বাহি কর্মকর্তাকে জানিয়েছি।তদন্ত সাপক্ষে পরবর্তি ব্যবস্হা গ্রহণ করা হবে।

Don`t copy text!