ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক মোঃ তানজির আহম্মেদ(২২) নামে ১ জন নিহত হয়েছে।
সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ তানজির আহম্মেদ কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর এলাকার মোঃ আব্দুল দায়েনের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, নিহত চালক তানজির আহম্মেদ মোটর সাইকেল নং-ঢাকা মেট্রো ল৪৭-৮৮৩৯ চালিয়ে ঢাকা হতে মাওয়ার উদ্দ্যেশে রওয়ানা হয়ে ঘটনাস্থল এলাকা কেয়টখালীতে পৌছে রাস্তায় পড়ে থাকা কংক্রিট পাথরের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় ও গলায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক( এসআই) জহির বলেন, কংক্রিট পাথরের সাথে ধাক্কা লেগে মাথায় ও গলায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই চালক মারা যায়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।

Don`t copy text!