ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা শাখার আয়োজনে ওলামা, মাশায়েখ বরণ্যে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৩ এপ্রিল) ডেমরার বড়ভাঙ্গার ডেমরা পাবলিক স্কুল প্রাঙ্গণে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সভাপতি মোহাম্মদ মনিরুস সালেহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম- সাধারণ সম্পাদক মুফতী শওকত উসমান।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সাংগঠনিক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক,ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের ডেমরা থানার সভাপতি আলহাজ্ব এমদাদুল হক,৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইব্রাহিম খলিল ও ৬৬ নং ওয়ার্ডের ইসলামি আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা দেশের বিরাজমান সমস্যা উত্তরনে ও দেশ -জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন।




Don`t copy text!