ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর মেঘনা নদীতে জেলে নৌ-পুলিশের অভিযানে নিহত-১ আটক-১০-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২২ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এঘটনায় আরো ৪ পুলিশসহ ৫জন আহত হন। রবিবার ভোর রাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব রাড়ির ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, জাটকা সংরক্ষনে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার রাতে নৌ পুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে টহল পুলিশ ঘটনাস্থল এলাকায় পৌছালে ৫-৬ টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে ফেলে। এসময় ৫০/৬০ জন জেলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে পুলিশের উপর। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ গুলি চালায়। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় আহত হন পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মহসীন, আনোয়ার, মোবারক ও পুলিশের স্পীড বোর্ডের চালকসহ ৫ জন। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতিতে গুলিবিদ্ধ জেলেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সকালে সে মারা যায় বলে জানায় পুলিশ।
এব্যাপারে নৌ পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন ও চাঁদপুর অঞ্চলের এসপি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Don`t copy text!