ঢাকাবুধবার , ৬ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীর দোকানে ভাঙচুর, মারধর, চুরি ও হুমকি প্রদর্শন:আহত ২- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৬, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ‘আওয়াল ডিপার্টমেন্টাল ষ্টোর’ নামে একটি মুদি, বিকাশ ও ফ্লেক্সি লোডের দোকানে কতিপয় সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, মারধর, চুরি ও হুমকি প্রদর্শনের ঘটনায় বাদীকে মামলা তুলে নিতে আসামিরা হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পরে ইফাত শ্রাবন (২০) নামে ২ নং আসামিকে পুলিশ গ্রেফতার করার পরই বাদীকে বিভিন্ন সময়ে আসামিদের পরিবারের লোকজন এ হুমকি দিয়ে আসছেন। এদিকে বাদীর গুরুতর আহত দুই ছেলেকেসহ তার পরিবারের লোকজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল রাতে টাকা পয়সা লেনদেনের বিরোধেকে কেন্দ্র করে ডেমরার সারুলিয়ার ওই দোকানটিতে সন্ত্রাসীরা ভাঙচুর করে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা, বিকাশ (১ লক্ষ ২৫ হাজার টাকা), ফ্লেক্সিলোড ও নগদের সিমসহ (৮৫ হাজার টাকা) মোবাইল সেট চুরি করেছে। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে ওই দোকান মালিকের দুই ছেলেকে লাঠিসোটা, হকি ষ্টিক, রড ও চাকু দিয়ে এলোপাথারী মারধর ও পোঁচ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে দোকান মালিকের তৃতীয় ছেলে আব্দুল আজীজ (৩৩) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আর দি¦তীয় ছেলে ইকবাল হোসেন (৪২) বর্তমানে মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছে। এ ঘটনায় আব্দুল আউয়াল বেপারী (৭০) শনিবার (৩ এপ্রিল) রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন-সারুলিয়া গনি মেম্বারের বাড়ীর সিদ্দিক মিয়ার ছেলে ইমন (২৫), তার ভাই ইফাত শ্রাবন (২০), তার মা সেলি বেগম (৫০), ও সহযোগী সারুলিয়া ওয়াসা রোডের আনোয়ারের বাড়ীর ভাড়াটিয়া রুবেলের ছেলে রিফাত ওরফে টাইগার (২০)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এদের মধ্যে ১ জনকে গ্রেফতার করা হলেও দ্রুত বাকীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। হুমকিদাতাদের বিষয়ে জরুরী ব্যবস্থা নেওয়া হবে।




Don`t copy text!