ঢাকাসোমবার , ৪ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় যাত্রীবাহী অসিয়ান বাস চুরি: থানায় মামলা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৪, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডেমরা (ঢাকা) প্রতিনিধিঃ

রাজধানীর ডেমরায় অসিয়ান (ঢাকা মেট্রো ব-১৪-২৬৮৮) নামে একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রোববার দিনগত রাতে ডেমরায় থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই বাসের মালিক আব্দুল কুদ্দুস। গত শুক্রবার (১ এপ্রিল) দিনগত গভীর রাতে ডেমরার বিনিময় বিদ্যা নিকেতন স্কুল সংলগ্ন থেকে পার্কিং করা ওই বাসটি চুরি হয়। তবে এ ঘটনায় কোন আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাদীর বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ইসমাঈল হোসেন খান বলেন, গত ১ এপ্রিল রাতে আসিয়ান বাসটি বিনিময় বিদ্যা নিকেতন স্কুলের সামনে রাস্তায় পার্কিং করে যায় চালক সুমন। পরবর্তীতে শনিবার ভোরে বাসের মালিক আব্দুল কুদ্দুস এসে দেখেন পার্কিং করা বাসটি জায়গামতো নেই। এ ঘটনায় বাস মালিক নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমকে (৫০) সন্দেহ করছেন বলে জানিয়েছেন তিনি যা তদন্তাধীন রয়েছে। দ্রুত এ চুরির সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি (তদন্ত) ইসমাঈল হোসেন খান।

Don`t copy text!