কক্সবাজারের পেকুয়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা মুন্নি আক্তার(১৯) নামের এক নারীকে পিটিয়ে হত্যার চেষ্টা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
রবিবার(০৩ মার্চ ) রাত ১০ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত নারী একই এলাকার মোহাম্মদ এনাম উদ্দিনের স্ত্রী।
হামলাকারীরা হলেন, একই এলাকার মোজাফফরের ছেলে আলমগীর,মৃত ইউসুফ আলীর মেয়ে হাদিসা বেগম, মোজ্জাফরের স্ত্রী সাফিয়া খাতুন, মৃত ইউসুফ আলীর পুত্র মোজাফফরসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে এই ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় চেচামেচি শব্দ শুনতে পেলে আমরা বাড়ি থেকে বের হয়ে দেখি মোহাম্মদ এনামের বাড়িতে কিছু লোকজন হামলা করতেছে আমরা সামনে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী মোহাম্মদ এনাম বলেন ,আমি একজন মাছ ব্যবসায়ী, প্রতিদিনের মতো আমি পেকুয়া বাজারে চলে যায়,রাতে হলে বাড়িতে ফিরে আসি। আমি বাড়ি কাছাকাছি আসলে মানুষের চেচামেচির শব্দ শুনা যায়। একটু এগিয়ে আসলে দেখি এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার বাড়ি হামলা চালায়।আমার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল, তাকে মারধর করে মাটিতে পেলে রাখে। বাড়ি ঢুকে দেখি আমার আলমারির ডায়ার ভেঙ্গে টাকা পয়সা নিয়ে যায়, আমার ব্যাবসার জন্য ৫ লক্ষ টাকা ছিল ওই টাকাও নিয়ে যায়। স্বর্ণ অলংকার নিয়ে যায়, আমি বাধা দিলে আমাকে মারধর করে। আমার মানি ব্যাগটা নিয়ে যায় যার মধ্যে মাছ বিক্রি ১৮ হাজার টাকা ছিল। স্থানীয়রা এগিয়ে আসলে তারা এই নিয়ে পালিয়ে যায়।
এই বিষয়ে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

