ঢাকাসোমবার , ৪ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৪, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এবং পানি উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ছাগলনাইয় বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা আক্তার শিল্পী। এসময় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া , সাংবাদিক নজরুল ইসলাম, চৌধুরী, মাসুম বিল্লাহ্ সহ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Don`t copy text!