ঢাকারবিবার , ৩ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার ব্যবসায়ীর গলা কাটা লাশ দাউদকান্দিতে উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৩, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ার এক ব্যবসায়ী নিখোঁজের ২৪ ঘন্টা পর তার গলাকাটা লাশ পাশ্ববর্তী কুমিল্লার দাউদকান্দি রায়পুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ব্যবসাযী আবুল বাসার (৩৭) কচুয়া পৌর বাজারের ইকরা ভ্যারাটিজ স্টোরের স্বত্বাধিকারী ও উপজেলার কোয়া-চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আবুল বাশার শনিবার দুপুরে তার দোকান থেকে নিজ বাড়ি কোয়া-চাঁদপুরে খাবার খেতে গিয়ে দোকানে ফিরে আসেনি। পরে তার ফোন বন্ধ থাকায় রাতে কচুয়া থানায় তার এক আত্মীয় একটি নিখোঁজ ডায়েরী করেন।পরবর্তীতে পুলিশ রোববার দুপুরে দাউদকান্দির রায়পুরা এলাকায় একটি লাশের সন্ধান পেয়ে পরিবারের লোকজন নিয়ে তার লাশ সনাক্ত করে।

এদিকে ব্যবসায়ী আবুল বাসারের হত্যকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। নিহত আবুল বাসারের স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের বাবুল ও মহিন নামের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

ফাইল ছবিঃ নিহত ব্যবসায়ি আবুল বাসার মিয়া।




Don`t copy text!