ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ জামশেদ আলম- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!


সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়ন এর ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামশেদ আলম। তিনি নির্বাচিত হওয়ায় শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ জামশেদ আলম। শুভেচ্ছা বিনিময় সময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী বলেন, মুহুরিগন্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ জামশেদ আলমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি অত্র বিদ্যালয়ের শিক্ষার অবকাঠামো মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচিত কমিটির সকল সদস্য সহ শিক্ষকদের প্রতি আহবান জানান।

এসময় মুহুরিগন্জ উচ্চ বিদ্যলয়ের বিদ্যুৎসাহী শাহ ইমরান ভুঁইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহারুল হক, সিনিয়র শিক্ষক সুজন চন্দ্র নাথ, শিক্ষক প্রতিনিধি আবদুল হালিম, অভিভাবক পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, আবদুল হামিদ খান, শাহ আলম, উপজেলা যুবলীগের সদস্য একরামুল হক সাব সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Don`t copy text!