ঢাকামঙ্গলবার , ২৯ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলের ইজিবাইক চালক মনির হত্যায় জড়িত আটক দুই – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৯, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ :-
ময়মনসিংহের নান্দাইলে মন্নাফ আলী ওরফে মনির (৫৫) হত্যাকান্ডের সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে মন্নাফ আলী ওরফে মনিরকে হত্যা করে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

নিহত মন্নাফ আলী ওরফে মনির নান্দাইল পৌর শহরের কাকচর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের মৃত আজিজুল হকের ছেলে নাজমুল হাসান ডিপজল (২৫) ও একই ইউনিয়নের মৃত ছবেদ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন (৩৮)।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা দুইটার দিকে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার (২৮ মার্চ) দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজার এলাকা থেকে একজন ও নিজ এলাকার ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন থেকে অপরজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ অটোরিকশা ছিনতাই করে আসছিল। ঘটনার দিন বিকালে গত১৮ জানুয়ারী অটোরিকশা ছিনতাই করতে যাত্রীবেশে মনিরের অটোরিকশা (মিশুক) ভাড়া নেয় তারা। পরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সন্ধ্যার পর উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় নিয়ে মনিরের গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে অটোরিকশা (মিশুক) ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনায় গত ২০ জানুয়ারী নিহতের ছেলে মো. নাজিম উদ্দিন বাদী হয়ে নান্দাইল থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন।


তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তার ও অটোরিকশা (মিশুক) উদ্ধারের চেষ্টা চলছে।







Don`t copy text!