ঢাকাশনিবার , ২৬ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের পূবাইল হারেজ আলী উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উৎযাপন – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৬, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

রবিউল আলম গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইলে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা,বিতর্ক, চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার ২৬শে মার্চ দিনব্যাপী হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুম কক্ষে সকল ছাত্র/ছাত্রীদের উপস্হিতিতে,পক্ষদল বিপক্ষদলের মধ্যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন শিরোনামে বিতর্ক অনুষ্ঠিত হয়।পরে উভয় পক্ষের যুক্তি খণ্ডের মাধ্যমে পক্ষদলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ সময় হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ এর সভাপতিত্বে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মেহেদী হাসান (রিয়াদ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির ও নবনির্বাচিত অভিভাবক সদস্য রিয়াজুল ইসলাম, শাহিন আলম সরকার, কাইয়ূম মোল্লা,শিক্ষক প্রতিনিধি ওয়াহিদ মুরাদ,সহকারী শিক্ষক কানাই লাল দাস,তহমিনা বেগমসহ অতিথি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Don`t copy text!