ঢাকাশনিবার , ১৯ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ওসি সুমন কুমার মহন্তর বিশেষ অভিযানে বিরামপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৯, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর
(১৮ মার্চ) বিকাল অনুমান ১৭ঃ৫০ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর পৌরসভাধীণ ৫ নং ওয়ার্ড এর হোসেনপুর মহল্লাস্থ ঘাটপাড় ব্রীজের পূর্বপাশে মোঃ শরিফুল ইসলাম রাজুর ভ্যারাইটিস ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ডায়াং-৮০ মোটর সাইকেলে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা, ২৪০ পিচ ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পোল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর (৪১), পিতা-মোঃ খবির উদ্দীন, মোঃ রুবেল হোসেন (২৫), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, উভয় সাং-চাপড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। সে সময় তাদের সহযোগী অপর আসামী মোঃ আলম (৩৫) কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১৩, ধারাঃ ৩৬(১) সারণির ১৯(ক)/৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারকারী অফিসার এসআই
হরিদাস বর্মন, এএসআই সুলতান বাদশা নয়ন ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান অব্যাহত আছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

Don`t copy text!