ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষ রোপন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মার্চ ১৭, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে

সিরাজদিখানে আলোচনা সভা, বৃক্ষ রোপন, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজদিখানে নানা আয়োজনে দিনটি উৎযাপন করা হয়। বহস্পতিবার ১৭ মার্চ উপজেলা পরিষদ আঙ্গিনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ এলাকায় ও ১০ টি স্কুলে ১০২ টি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ এলাকায় ৩ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় বিভিন্ন দপ্তরের ৩০ টি স্টলে নানা সাজ সজ্বিত হয়েছে।

অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজলা নিবার্হী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজলা শিক্ষা অফিসার মো. বেলায়ত হোসেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, ওসি বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাঈদ, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ প্রমুখ।

Don`t copy text!