ঢাকাবুধবার , ১৬ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরে ২৯ হাজার টন সয়াবিন তেল নিয়ে জাহাজ বাংলাদেশের পথে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৬, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, দেশে নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। তেল নিয়ে সর্বশেষ ১১ ও ১২ মার্চ দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এসব জাহাজে ২৯ হাজার টন সয়াবিন তেল আছে। ওই দুটি জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। গুরুত্বপূর্ণ এ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। তারপরও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় বিদেশ থেকে দুইটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে ২৯ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এছাড়া আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আগামী শনিবার আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ মার্চ ‘এমটি লুকাস’ নামে একটি মাদার ট্যাংকার এনেছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। এর মধ্যে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল এনেছে ৪ হাজার টন, আর সুপার অয়েল রিফাইনারি এনেছে ৮ হাজার টন। এছাড়া ১২ মার্চ বহির্নোঙরে আসা ‘এমটি প্যাসিফিক রুবি’তে এসেছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এর মধ্যে রয়েছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির ৭ হাজার টন সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন। এছাড়া ৪২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আরেকটি জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরের আউটারে আসার কথা রয়েছে।

Don`t copy text!