ঢাকাবুধবার , ১৬ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ রোমানিয়ার -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৬, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

গত রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (এিসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র কার্যালয়ে ডিসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যকার এক বৈঠকে বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন রোমানিয়ার বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন অন্যান্যের মধ্যে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ এবং বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বুখারেস্ট পুলিশের ডেপুটি ডিরেক্টর ভিক্টর নিয়াগু।

বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।

বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্ন কর্মীর চাহিদা রয়েছে বলে জানান এবং বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার করার আশ্বাস দেন।

এর আগে সকালে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তার সফরসঙ্গীরা ধানমন্ডি-৩২ নম্বরে যান। পরে রোমানিয়ার মেয়র বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। শেষে তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিখেন।

Don`t copy text!