ঢাকামঙ্গলবার , ১৫ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের যুবলীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৫, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগর যুবলীগের ১নং যুগ্নআহ্বায়ক সাইফুল ইসলামের বিরুদ্ধে যুগান্তরে প্রকাশিত নিউজের বিরুদ্ধে প্রতিবাদ জানান,পূবাইল থানা যুবলীগ।

সোমবার ১৪মার্চ বিকেল ৩ ঘটিকায় পূবাইল মেট্টোপলিটন থানার মিরের বাজারে এ প্রতিবাদ সভার আয়োজন করে পূবাইল থানা যুবলীগ। এ সময় ব্ক্তারা তাদের নেতা সাইফুল ইসলামকে নির্দোষ দাবি করে, তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট নিউজ করেছেন বলে অভিযোগের দাবি যুগান্তর গাজীপুর প্রতিনিধি আবুল কাশেমের বিরুদ্ধে।

প্রতিবাদ সভার প্রধান আয়োজক পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ আল মোক্তাদির নয়ন বলেন,সাইফুল ইসলাম আমার কাছে যুবলীগের একজন পরীক্ষিত নেতা।মানুষের উপকার করা যার নিত্যদিনের পেশা,গরীব ও অসহায় মানুষের জন্য ঘর নিমার্ণ,পানির ব্যবস্হা করা, প্রতিবন্ধীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন,তার সম্পর্কে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা আমি বা আমরা কোন ভাবেই মেনে নিতে পারিনা।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, সফিকুল ইসলাম স্বপন,সভাপতি পদপ্রার্থী পূবাইল থানা যুবলীগ। মোশারফ হোসেন,সভাপতি পদপ্রার্থী ৩৯ নং যুবলীগ।আজমেরী খান সোহাগ,আহ্বায়ক সদস্য ৪২ নং ওয়ার্ড যুবলীগ।সুমন মাহমুদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৪১ নং ওয়ার্ড যুবলীগ।রিপন হোসেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ৪০ নং ওয়ার্ড যুবলীগ।যুবলীগ নেতা শাহাদাৎ খান প্রমুখ।

প্রতিবাদ সভাটি সঞ্চালনায় ছিলেন,রাহাত খান রবিন,সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৪১নং ওয়ার্ড যুবলীগ।সভাশেষে সকলে যুগান্তরের প্রধানকার্য্যালয়ে গাজীপুর প্রতিনিধি আবুল কাসেমের এই মিথ্যা নিউজের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে জানান,বক্তারা।

Don`t copy text!