ঢাকারবিবার , ১৩ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শুভপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৩, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবান (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টা শুভপুর নতুন মোড় আয়েশা কমিউনিটি সেন্টারে ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে এবং ছালেহ ইমতিয়াজ আশিব’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব উদ্দিন তপু। সম্মেলন শেষে সভাপতি সম্পাদক পদে প্রার্থীদের কাছ থেকে সিভি গ্রহন করেন আগত অতিথিবৃন্দ।এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!