ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৮, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পশুপ্রাণী পালনে সফলতা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনীতে মোট ৪৫টি স্টল অংশগ্রহণ করেন। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, খাবার, ঘাস প্রদর্শন করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার, জেলা প্রাণী সম্পদ হাসপাতাল অফিসার ডাঃ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. যোবায়ের হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

Don`t copy text!