ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৪, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন পুলিশ লাইন্স টিম বনাম পুলিশ অফিস টিম। পুলিশ লাইন্স টিমের অধিনায়কত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয় এবং পুলিশ অফিস টিমের অধিনায়কত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, চাঁদপুর মহোদয়।

উৎসব মুখর পরিবেশে তুমূল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পুলিশ লাইন্স টিম এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন পুলিশ অফিস টিম। পুলিশ লাইন্স টিম ০৩ উইকেটের ব্যবধানে পুলিশ অফিস টিমকে পরাজিত করে।

পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে অংশগ্রহণকারী ০৮ টি দল উপস্থিতিতে মাননীয় পুলিশ সুপার মহোদয় পুরষ্কার বিতরণ করেন।
খেলা শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে জানান- খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সকলকে সুস্থ থাকার জন্য খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প কিছু নেই। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে পুনাক সহ সভানেত্রী জনাব পূজা দাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, ডিডি এনএসআই শেখ আরমান আহমেদ, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সেক্রেটারি রিয়াদ ফেরদৌস চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!