ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
admin
মার্চ ১, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে চাঁদপুরের কচুয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ওমর ফারুক,সাবেক সভাপতি খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা,আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন,যুবলীগ নেতা দুলাল হোসেন,ইকবাল হোসেন ও ছাত্রলীগ নেতা এমরান হোসেনসহ আরো অনেকে।
একই দিনে স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের কারিগরি সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের কার্যক্রমের দিক নির্দেশনা নিয়ে ওয়ার্ড সভা করা হয়। এসময় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Don`t copy text!