ঢাকাশনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার চাষ হয়েছে ১৬৯o হেক্টর জমিতে। সরিষার বেশি চাষাবাদের কারণে ভুট্টার চাষ কিছুটা কমে গেছে। তবে ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকেরা ভুট্টার গাছের পাশ দিয়ে আইল দিয়েছেন। তার সঙ্গে পানি সেচ দিয়ে ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছেন। ভুট্টার প্রতিটি গাছে ইতোমধ্যে ফল ধরতে শুরু করেছে।
জানা গেছে, প্রথমে ২০ কেজি পটাস, ২৫ কেজি ফসফেট, ১০ কেজি জিপ সার, ১ কেজি বরন, ১ কেজি দানাদার ও ১ কেজি সালফার মাটির সঙ্গে মিশিয়ে জমি তৈরি করে বিঘাপ্রতি ৩ কেজি ভুট্টার বীজ বোপন করেন কৃষকরা। ১ মাসের মাথায় আইল বেঁধে বিঘাপ্রতি ২৫ কেজি ইউরিয়া, ২০ কেজি ডেপ ও ২ কেজি থিওভিট ছিটিয়ে ক্ষেতে পানি সেচ দেন তারা। বীজ বপনের ৯০ দিনের মধ্য ভুট্টা কাটা-মাড়াই করে থাকেন কৃষকরা।
ভুট্টার বীজ বপন থেকে কাটা-মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি কৃষকের খরচ হয় ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ ভুট্টা উৎপাদন হয়।

Don`t copy text!