ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্টে ৪ ব্যাক্তিকে জরিমানা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে মোবাইল কোর্টে ৪ ব্যক্তিকে  জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বাঘড়া আড়ত,ভাগ্যকুল আড়ত, মান্দ্রা, মান্দ্রা টান্সমিটারের মোড়, বউ বাজার, আলামিন বাজার, তিন দোকান বাজার ও কলেজ গেটে এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় মোবাইল কোর্টে ৩ জন জেলেকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা ও অপর আর এক ব্যক্তিকে জাটকা বিক্রি করার দায়ে ১ হাজার টাকা সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দ কৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জাটকা মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক‌ ও আনসার সদস্য।

Don`t copy text!