ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে পুত্রবধু’র সাথে অভিমান করে ষাটোর্ধ বৃদ্ধার আত্মহত্যা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ভাগ্যকুলে পুত্রবধু’র সাথে অভিমান করে ষাটোর্ধ বৃদ্ধার আত্মহত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জের ধরে পুত্রবধুর সাথে অভিমান করে সাহারা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার(২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টার মধ্যে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও এলাকার এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ঐ এলাকার মোঃ আজিজের স্ত্রী। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধা সাহারা বেগম(৬০) তার ইকবালের স্ত্রী মাফুজা আক্তার(২৫) এর সাথে অভিমান করে বাড়ীর সকলের অগোচরে দুপুর ১২টা থেকে বিকেল ৩ টার মধ্যে যেকোন সময় নিজ বাড়ীর চৌচালা টিনের ঘরের দক্ষিণ পাশে কক্ষে ঘরের আড়ার সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ী লোকজন দরজা ভেঙ্গে ঝুলন্ত বৃদ্ধার লাশ নিচে নামিয়ে আনেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করেন।

শ্রীনগর থানার এসআই মিরাজ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!