ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক সার্ভিস চালু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক সার্ভিস চালু করা হয়েছে জানাযায়,পুলিশ সুপার নির্দেশক্রমে দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখা চাঁদপুর জেলার প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করেছে জেলা পুলিশ, চাঁদপুর। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ এই হেল্প ডেস্কটি এ ব্যাপারে
পুলিশ সুপার জানান- প্রবাসীদের যে কোন ধরণের আইনি সহায়তা প্রদানের জন্য চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হলো। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় অফিসার পদায়ন করা হয়েছে। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের জন্য ০১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নাম্বার দেওয়া হলো। চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য এই নাম্বারে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন। এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহ রয়েছে। চাঁদপুর জেলা পুলিশ চাঁদপুরবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলেও তিনি জানান।

Don`t copy text!