ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাবেক কাউন্সিলর শাহজাহান মজুমদার আর বেচেঁ নেই ॥ দাফন সম্পন্ন

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া ॥
কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মজুমদার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়ারাজিউন)। শনিবার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা আজগর আলী হাসপাতালে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। রবিবার বাদ জোহর পৌরসভার ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গন জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন  সোহেল ভূঁইয়া,কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।
পরে জানাযা শেষে মরহুমের লাশ কড়ইয়া গ্রামের মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ড. সেলিম মাহমুদ,সাবেক এনবিআরের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ গোলাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শোকসপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেন।

কচুয়া: কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান মজুমদার এর জানাযার একাংশ। ইনসেটে শাহজাহান মজুমদার।

Don`t copy text!