ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষার আগের রাতে স্থগিত হলো সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৪, ২০২১ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে অধিদপ্তর। কাল শুক্রবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার ঠিক আগের দিন নোটিশ দেওয়ায় বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা পরীক্ষার্থীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল শুক্রবার বেলা তিনটায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেখানে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করে তা প্রচারের অনুরোধ জানিয়েছে।

এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা ঢাকায় চলে এসেছেন। চাঁদপুর থেকে আসা রাকিব নামের এক পরীক্ষার্থী দৈনিক বাংলার অধিকারকে বলেন, ‘সকালের গাড়িতে করে ঢাকায় এসেছি। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন। সন্ধ্যার সময় জানতে পারলাম, পরীক্ষা স্থগিত। তারা কোনো ফোন দেয়নি, এসএমএস দেয়নি। একটি নোটিশ ওয়েবসাইটে দিয়েছে। তাও সার্ভার সমস্যার কারণে দেখতে পারি নাই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গুজব কিনা সন্দেহ ছিল।যা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলে। অবশেষে নিশ্চিত হই পরীক্ষা স্থগিত। বেকার যারা আছে, তারা গাড়ি ভাড়া দিয়ে দূর থেকে এসেছে। তাদের সঙ্গে এটা কেন করা হলো? এ ছাড়া নোটিশে কোনো কারণও জানায়নি।’

রাকিব আরও বলেন, তাঁর মতো বাইরে থেকে আসা পরীক্ষার্থীরা হঠাৎ স্থগিতের নোটিশে ক্ষুব্ধ। শুধু বিটিভিতে প্রচারের নির্দেশ ছাড়া কিছু বলা নেই। তাঁর প্রশ্ন যাঁরা বিটিভি না দেখবেন, তাঁরা কীভাবে জানবেন! অনেকেই হয়তো পরীক্ষার হলে গিয়ে ফিরে আসবেন।

এর আগেও একবার অধিদপ্তর নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করেছিল। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেবার অধিদপ্তর ২৪ সেপ্টেম্বর নোটিশটি দিয়েছিল।

হঠাৎ স্থগিতের নোটিশ বিষয়ে নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তাকেও ফোন দিয়ে পাওয়া যায়নি।

Don`t copy text!