ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে ফাইলেরিয়া জেনারেল হাসপাতাল ও ল্যাব এর শুভ উদ্ভোদন – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর সৈয়দপুরে গোদ রোগের ফাইলেরিয়া হাসপাতালটির নতুন নামে যাত্রা শুরু হলো। রবিবার (৩ অক্টোবর) দুপুরে হাসপাতালটির মিলনায়তনে জিকো আহমেদের সভাপতিত্বে লেপরা বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা: ডেভিড পাহান এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল পরিচালনায় সহযোগিতা প্রদানে লেপরা বাংলাদেশের সাথে পরিচালনা কমিটির মধ্যেএক চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান ও কানাডা সরকারের আর্থিক সহায়তায় ২০০২ সালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় ৭০ শতাংশ জমির ওপর ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইম্যুনোলজি অব বাংলাদেশ (আইএসিআইবি) নামের একটি বেসরকারি সংস্থা সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল গড়েন। শুরুতেই ১০ শয্যা বিশিষ্ট সুবিধা নিয়ে এ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও সেবা প্রদান করা হয়। ২০১২ সাল পর্যন্ত চলে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল।

পরে নানা সংকটের মুখে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা চলতি বছরের জুন মাসে নব উদ্যমে চালু করতে পুনরায় উদ্যাগ নেয়। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ অক্টোবর) দুপুরে ফাইলেরিয়া জেনারেল হাসপাতাল নাম করনে যাত্রা শুরু করে। এর আগে রমেক হাসপাতাল কতৃপক্ষ হাসপাতালটি পরিদর্শন করেন।

হাসপাতাল পরিচারনা কমিটির সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ জানান, ফাইলেরিয়ার রোগের পাশাপাশি অন্যন্য সাধারণ রোগের চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে এই নব উদ্যগ। যাতে পুর্বের মত গরিব রোগীরা বিনামুল্যে অপারেশন,ওষুধ,পরীক্ষাসহ নানা সুবিধাদি পায়।

Don`t copy text!