ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের  বিরোধী সমাবেশ আ’লীগ-বিএনপির-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ বেষ্টনীর ভেতরে জাতিসংঘের সামনে পরস্পর-বিরোধী সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপি।
গত শুক্রবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের চলতি ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পক্ষে শান্তি সমাবেশ এবং বিপক্ষে ব্যাপক বিক্ষোভের পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল। বাস্তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গগনবিদারি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয়েছে।
সেসময় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে বিএনপির জিন্দাবাদ স্লোগান চাপা পড়ে যায়। তুমুল এই স্লোগান-যুদ্ধের সময় মধ্যখানে অবস্থান নেওয়া নিউইয়র্কের পুলিশ কিংকর্তব্যবিমূঢ় হলেও হাস্যরসাত্মক আমেজে ছিলেন। আওয়ামী লীগ এবং বিএনপির নামও তারা মুখস্ত করেছেন স্লোগানের তালে তালে।

Don`t copy text!