ঢাকাশনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার বিতারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায় জাহাঙ্গীর আলম জিল্লু-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১১, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ত্যাগী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জিল্লু ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায়। এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে কচুয়া অ্যাড মিডিয়া সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে চা চক্র ও মতবিনিময় করেন।

বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক বিএনপি সরকারের আমলে নির্যাতিত নেতা জাহাঙ্গীর আলম জিল্লু বলেন, দুর্দিনে আওয়ামী লীগের জন্য কাজ করতে গিয়ে বহু হামলা-মামলার শিকার হয়েছি। বিগত দিনে আমার রাজনীতি কর্মকান্ড বিবেচনা করলে আমি নৌকা প্রতীকে মনোনয়ন পাব বলে আশাবাদী। নির্বাচিত হলে দলকে গতিশীল করে একটি সুখী সমৃদ্ধশালী ইউনিয়ন গঠনে কাজ করব।

মতবিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কচুয়ার সিনিয়র সাংবাদিক আতাউল করিম, জিসান আহমেদ নান্নু,মো.মাসুদ রানা,ক্রীড়া সংসগঠক কাজী মোস্তফা কামাল প্রমুখ।

কচুয়া: কচুয়ায় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিতারা ইউপি চেয়ারম্যান প্রত্যাশী জাহাঙ্গীর আলম জিল্লু।

Don`t copy text!