ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার পাইকগাছায় আওয়ামী লীগের শোক দিবস পালন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আলাউদ্দীন রাজা পাইকগাছা।।পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।এর আগে সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় নেতা কর্মীদের নিয়ে পূষ্প মাল্য অর্পন করেন। এছাড়া উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Don`t copy text!