ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে দূর্বৃত্তদের হাতে রিক্সা চালক খুন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৯, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর সৈয়দপুর শহরে দূর্বৃত্তের হাতে খুন হয়েছে এক রিক্সাচালক। আজ সকালে শহরের নতুন বাবু পাড়ার সানাউল্লাহ বসুনিয়া সড়কে এই ঘটনা ঘটে।
ফজরের নামাজ শেষে ভোর সাড়ে পাচটার দিকে ফেরার পথে স্থানীয় মুসুল্লিরা রাস্তার উপর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে। লাশের পাশে নিহতের রিক্সা, মোবাইল পডে ছিলো। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে মর্গে প্রেরন করে।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত দুলাল মন্ডল(৪৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মকবুল মন্ডলেন ছেলে। নিহত দুলাল কয়েক বছর ধরে সন্ধ্যা ৬ টার পর সৈয়দপুর শহরে এসে সারারাত রিক্সা চালাতো। এবং নতুন বাবু পাড়া এলাকায় বেসির ভাগ সময় অবস্থান করতো।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, এটি একটি হত্যাকান্ড। দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে সক্ষম হবো আমরা।

Don`t copy text!