ঢাকাশুক্রবার , ২১ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি যুবকের মৃত্যু নিউইয়র্কে পানিতে ডুবে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২১, ২০২১ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

                          যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় রোববার নগরীর কুইন্স এলাকায় একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন মোহাম্মদ সাকিব চৌধুরী (২২)।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব রোববার বেলা সাড়ে ৩টার দিকে কুইন্সের মেইন স্ট্রিটের রোজভেল্ট আইল্যান্ড জিমনেশিয়ামে যান। বিকাল ৪টার দিকে সাঁতারের জন্য সুইমিং পুলে ড্রাইভ দেন। পানিতে পড়ার পর তাকে ভাসতে দেখে লাইফগার্ডরা সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মাউন্ট সিনাই হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সাকিবকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বাসায় ফোন করে বলা হলে পরিবারের সবাই হাসপাতালে যান। সোমবার সাকিব চৌধুরীর ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সাকিব চৌধুরীর মরদেহ পার্কচেস্টার জামে মসজিদের নিজস্ব ফিউনারেল হোমে রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর পার্কচেস্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নিউজার্সির টোটোয়ার পার্কচেস্টার জামে মসজিদের কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলে মসজিদের সেক্রেটারি নুরুল ইয়াহিয়া জানিয়েছেন। নিউইয়র্কে গত এক বছরে ছয়জন তরুণের অকাল মৃত্যু হয়েছে।

ব্রংকসে বসবাসরত প্রবাসী শাহাজাহান চৌধুরী ও শাহীনা আক্তারের বড়ছেলে সাকিব হান্টার কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণে।

Don`t copy text!