ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা চ্যাম্পিয়ন শার্শার উদ্ভাবক মিজান-দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
মার্চ ১৫, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন শার্শার ছেলে দেশ সেরা উদ্ভাবক খ্যাত মিজানুর রহমান মিজান ।

 

সোমবার (১৫ মার্চ) বিকালে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সমাপনি অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন কিছু প্রাইজবন্ড ও সনদপত্র।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।

 

যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইকবাল কবীর জাহিদ,সরকারি এম.এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!