প্রতি বছরের ন্যায় এবছর ও অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েশন (আইমা ) এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক বিরাট ইসলামিক ধর্মসভা । সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরে মেদিনীপুর এর পাঁশকুড়া প্রতাপ পুর দরবার শরীফে দুই দিন ব্যাপী এই ধর্মীয় কর্মসূচী হয়ে থাকে। এবছর কোভিড ১৯ এর কারণে সামাজিক দূরত্ব বিধি মেনে লক্ষাধিক মানুষের উপস্থিততে এক দিন এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ওই দিনের মহৎ কর্মসূচি তে উপস্থিত ছিলেন আইমার সর্বভারতীয় সভাপতি রুহুল আমিন সাহেব এবং সম্পাদক পীর আব্দুল খালেদ সাহেব সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিত্ব বর্গ।

