ঢাকামঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ১২ বোতল ফেনসিডিলসহ হানিফ নামে এক গ্রেফতার করেছে পুলিশ-দৈনিক অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৫, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও শহরে ১২ বোতল ফেনসিডিলসহ হানিফ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম দৈনিক বাংলার অধিকার কে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারককৃত মো. হানিফ (২৯) ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। হানিফের ভাষ্য অনুযায়ী এবং তাকে প্রায় সময় যুবলীগের মিটিং-মিছিলে দেখা গেছে।

ওসি তানভিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনে হানিফের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং হানিফকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার আদালতের মাধ্যমে হানিফকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কোন অপরাধীর সাথে যুবলীগের সম্পর্ক নেই।



Don`t copy text!