ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা দেবহাটায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার, রাতে ঘটনাস্থল পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৬, ২০২০ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাসুদেব দাশ, সাতক্ষীরা জেলা, প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার দেবহাটায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার হওয়ায় ঘটনাাস্থল পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। আজ রাত ১০ টার দিকে সরেজমিনে উক্ত ঘটনাস্থল পরিদর্শন ও হত্যার ঘটনার বিভিন্ন বিষয়ে তদন্ত করেন। ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অপরাধী যেই হোক আর যত বড় শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এসময় আরো, উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সম্মানিত সিনিয়র পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার সম্মানিত ওসি বিপ্লব কুমার সাহা, সম্মানিত ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী এস আই আশিক সহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য যে, আজ ২৬/০৬/২০২০ তারিখ শুক্রবার মনিরুল ইসলাম (৩৫) নামের এক চালককে গলায় প্লাস্টিকের রশি দিয়ে শ্বাসরোধে খুন করে ইজিবাইক ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় দূবৃর্ত্তরা। সে দেবহাটা উপজেলার, নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। গতকাল ২৫/০৬/২০২০ তারিখ বৃহষ্পতিবার রাতে যেকোনো সময় তাকে হত্যা করে সখিপুর টেলিফোন টাওয়ার এলাকায় পাকা রাস্তার পাশে একটি সবজি ক্ষেত থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় ফেলে রেখে যায়। পরদিন ২৬/০৬/২০২০ তারিখ শুক্রবার স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে। পরে আজ আবার রাতে পরিদর্শনে আসেন সাতক্ষীরা জেলা সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি বিষয় খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত সময়ে মধ্যে আটক করার নির্দেশ দেন।

Don`t copy text!