ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৫ হাজার ৮শ ৩২ জন – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া:
সারাদেশের ন্যায় কচুয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৪ হাজার ২শ ০৮ জন ও সমমান দাখিল পরীক্ষায় ১ হাজার ৪শ ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করতে করছে। আজ সোমবার অনুষ্ঠিতব্য কচুয়ায় মোট ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি কেন্দ্রের মধ্যে এসএসসির ৭টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৮জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১৬৫ জন পরীক্ষার্থী ও সমমান দাখিল ৩টি কেন্দ্রে ১ হাজার ৪শ ৫৯ জন শিক্ষার্থীসহ মোট ৫ হাজার ৮শ ৩২ জন পরীক্ষায় অংশগ্রহন করবে।
পরীক্ষা কেন্দ্র ওয়ারী শিক্ষার্থীরা হচ্ছে: কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৮৫৯ জন,সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় ৭০১ জন,রহিমানগর বি,এ,বি উচ্চ বিদ্যালয় ৫৯৪ জন, পালাখাল উচ্চ বিদ্যালয় ৬৫৯ জন,আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৭৫ জন,আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় ৩৩৩ জন ও মাঝিগাছা এম,এম উচ্চ বিদ্যালয় ৩৮৭ জন। এদিকে দাখিল পরীক্ষার কেন্দ্র গুলো হলো: নিশ্চিন্তপুর ডি.এস কামিলা মাদরাসা ৬৫৩ জন, বিতারা আলীম মাদরাসা ৩৬১ জন ও মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদরাসা ৪৪৫ জন । পরীক্ষায় শান্তিপূর্ন অবাধ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। অপরদিকে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শান্তিপূর্ন ভাবে গ্রহনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ।

Don`t copy text!