ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পর্যায়ে পদক জয়, কুড়িগ্রামের কৃতী কুস্তি ও কারাতে খেলোয়াড়দের সংবর্ধনা

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২৪, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদক জয় করে জেলার সুনাম ও মর্যাদা বৃদ্ধি করায় কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁদের অসামান্য সাফল্যে জেলা ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদক অর্জনকারী কৃতী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ ধরনের সম্মাননা খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি, ক্রীড়াচর্চায় উৎসাহ প্রদান এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে এমন সাফল্য জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবময় অর্জন। তাঁদের এই সাফল্য আগামী দিনে আরও নতুন প্রতিভা তৈরি ও ক্রীড়াক্ষেত্রে কুড়িগ্রামকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

Don`t copy text!