জাকের হোসেন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ জুয়েল রানা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধারসহ জুয়েল রানাকে আটক করা হয়।
আটক জুয়েল রানা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আলী মিয়া।
উদ্ধার করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

