জাকের হোসেন, হাতিয়া নোয়াখালী
হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় জাতীয় সমবায় দিবস পালিন করা হয়েছে। এই উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক আকবর হোসেন, হাতিয়া থানা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোর্কারম বিল্লাহ শাহাদাত, হাতিয়া প্রেসক্লাব সভাপতি, জি এম ইব্রাহিম, জাকের হোসেন সহ বিভিন্ন দপ্তর ও সমবায় সমিতির সদস্যরা।
আলোচনা শেষে একটি র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের সামনে এসে শেষ হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের শুরু করা হয়।
জাকের হোসেন
হাতিয়া নোয়াখালী
০৮-১১-২০২৬

