সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করবেন ডা. ইমাম হোসেন হিমু। পূর্বে তিনি ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার, ফেনী সিভিল সার্জন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন মোহাম্মদ রুমির সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র তত্ত্বাবধায়ক ডা. আবু তাহের স্বপনকে কুমিল্লা লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তত্ত্বাবধায়ক হিসেবে স্থানান্তরিত করা হয়েছে।

