ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান ডা. আহমদ আবদুল কাদেরের

প্রতিবেদক
admin
নভেম্বর ২, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
​কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে নিয়ে জোরালো গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক ডা. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই।

​আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলার শহীদ মিনার চত্বরে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

​সমাবেশে বক্তারা গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জোরালো দাবি জানান। এছাড়া সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদক নির্মূল ও অপরাধ দমনের পাশাপাশি কওমি সনদের সরকারি স্বীকৃতি এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি উত্থাপন করা হয়।

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার মো. সিরাজুল ইসলাম, রংপুর বিভাগের সহকারী জোন পরিচালক আলহাজ্ব মো. সবেবর রহমান, অধ্যক্ষ এ. কে. এম গোলাম আযম এবং উপাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান মন্ডল রাজু।

​নেতৃবৃন্দ বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

​সমাবেশে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে খেলাফত মজলিস ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।৷

Don`t copy text!