মোঃ জাকের হোসেন
নোয়াখালী হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মাছ ধরায় নিষেধাজ্ঞায় দুস্থ অসহায় জেলে পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন উপজেলা মৎস্য অফিস।
হাতিয়ার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়ার কাথা থাকলেও জাহাজমারা নিবন্ধিত জেলে বেশি থাকার কারণে ১৫ কেজি করে দেয়া হচ্ছে । ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা করে এই চাল বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নে ভিন্ন ভিন্ন সময়ে এই চাল বিতরণের সময় নির্ধারন করা হয়েছে।
সমবার জাহাজমারা ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়। হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানের উপস্থিত থেকে এ চাউল বিতরণ করেন। আরো উপস্থিত ছিলেণ সচিব মো: শামীম উদ্দিন ও ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ উদ্দিন উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহাজমারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানায়, মা ইলিশ রক্ষায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার । এসময় নদীতে ও সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়। এসময় জেলেদের বেকার থাকতে হয়। এজন্য সরকার অসহায় জেলেদের সহযোগিতার জন্য এই চাল বিতরণের ব্যবস্থা করেছে। হাতিয়াতে ৩শত ৭৫ মে:টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। যা জনসংখ্যা অনুপাতে বিভিণœ ইউনিয়নে বিভাজন করে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে বিতরণে উপস্থিত থেকে তা তদারকি করছে উপজেলঅ প্রশাসনের কর্মকর্তারা।

