ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও আইনজীবী সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার।

​গত ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (পিপি) হিসেবে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করা হয়। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ও সুনামের অধিকারী অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এম.এস.এস) এবং আইনে স্নাতক (এল.এল.বি) ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আইন অঙ্গনে তাঁর প্রজ্ঞা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলো।

​অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার নওগাঁ জেলা অ্যাডভোকেট বার সমিতির একজন নিবেদিতপ্রাণ সদস্য। জেলা সদরের উকিলপাড়ার গোস্তহাটির মোড়স্থ ‘বন্ধন টাওয়ার’ এবং মান্দা উপজেলার ফেরীঘাটস্থ শ্রমিক কল্যাণ সুপার মার্কেটে তাঁর আইন চেম্বার রয়েছে, যেখান থেকে তিনি দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী মানুষকে আইনি সেবা দিয়ে আসছেন।

​তাঁকে নওগাঁ জজ কোর্টের পিপি পদে মনোনীত করায় জেলা অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীগণ, আদালত পাড়ার কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী এই পদে আসীন হওয়ায় বিচারপ্রার্থীরা দ্রুত ও সুষ্ঠুভাবে ন্যায়বিচার পাবেন।

​নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী সাধারণ ও অসহায় মানুষের ন্যায়বিচার সুনিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। রাষ্ট্রপক্ষের মামলাগুলো নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করতে আমি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Don`t copy text!