ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁসহ সারাদেশে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁর ১১টি উপজেলাসহ দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানাবিধ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে। শাস্ত্রীয় তিথি অনুযায়ী গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ ও ১৮ সেপ্টেম্বর) দু’দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়।

​নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া সরকার পাড়ার অচিন্ত হাজরার বাসভবন ও চৌমাশিয়া আদিবাসী পাড়ার শ্রীমল পাহানের বাড়িসহ জেলার বিভিন্ন গ্রামে জাঁকজমকপূর্ণভাবে এ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া সনাতন ধর্মাবলম্বী কারিগর, প্রকৌশলী ও ব্যবসায়ীরা তাঁদের নিজ নিজ কলকারখানা, কুটির শিল্প, গ্যারেজ, ওয়ার্কশপ ও স্বর্ণের দোকানে এ পূজার আয়োজন করেন।

​সনাতন বিশ্বাস অনুযায়ী, বিশ্বকর্মা হলেন মহাবিশ্বের মূল নকশাকার, স্থপতি ও দেবশিল্পী। দেবশিল্পীর সন্তুষ্টি লাভ এবং কর্মক্ষেত্রে দক্ষতা, সাফল্য ও সমৃদ্ধি কামনায় প্রতি বছর প্রথা মেনে এ আরাধনা করা হয়ে থাকে।

​পূজা মণ্ডপগুলোতে শাস্ত্রীয় নিয়ম মেনে প্রতিমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন, ধূপ-দীপ প্রজ্জ্বলন ও আরতি করা হয়। পূজার বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী, কারখানার সমস্ত যন্ত্রপাতি, লোহালক্কড়, যানবাহন ও কারিগরি সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে পূজা করা হয়। এর মাধ্যমে কারিগর ও শ্রমিকেরা তাঁদের উপার্জনের হাতিয়ারগুলোকে পরম শ্রদ্ধার সাথে ঈশ্বরের প্রতীক হিসেবে সম্মান জানান।

​ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে নিজ বাড়িতেও ঘট স্থাপন করে দেবশিল্পীর পূজা করেন। উল্লেখ্য, প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

Don`t copy text!